এক বেসরকারি সংস্থার উদ্যোগে এক অসহায় প্রতিবন্ধীর হাতে তুলে দেওয়া হল ট্রাই সাইকেল। উল্লেখ্য গাজোল ব্লকের কদুবাড়ি ফারান পাড়া এলাকার বাসিন্দা তথা প্রতিবন্ধী ফুতু কিস্কু বহু দিন ধরে প্রতিবন্ধী সরঞ্জাম নেওয়ার জন্য অঞ্চল থেকে গাজল ব্লকে বহু বার ঘুরেছেন। কিন্তু সমস্ত জায়গায় নিরাশা হাত লাগে। সেই সরঞ্জাম নেওয়ার জন্য তিনি এসে হাজির হন এক বেসরকারি ওয়েল ফেয়ার সোসাইটির কাছে। সেখানে কমিটির সদস্যরা তার জন্য ট্রাই সাইকেলের ব্যবস্থা করে। এদিন সংস্থার পক্ষ থেকে এই ট্রাই সাইকেল তুলে দেওয়া হয়।
মালদা